সদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষষ বাংলাদেশের দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আয়োজিত স্বাগত বক্তব্য দেন, সদারঙ্গের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী। আলোচনায় অংশ নেন, প্রফেসর ড. সহিদ উল্যাহ লিপন ও প্রকৌশলী রূপক সেন। এদিনের মূল পর্বে প্রথমে রূপক তালে দ্বৈত তবলা লহড়া পরিবেশন করেন শিশু শিল্পী অনিন্দ্য দে এবং অরিন্দম পাণ্ডে। নাগমা বাজিয়ে সহযোগিতা করেন তাদেরই তবলা গুরু পলাশ দেব। এরপরে মারোয়া রাগে খেয়াল পরিবেশন করেন শাশ্বত বিশ্বাস। সহযোগিতা করেন তবলায় পলাশ দেব, হারমোনিয়ামে রাজেশ সাহা এবং তানপুরায় এনায়েত উল্লাহ সানি। সর্বশেষ পরিবেশনা চতুরঙ্গিতে রাগ রাগেশ্রী বাদন। পরিবেশন করেন বাবুসোনা বসু। তাঁকে তবলায় সহযোগিতা করেন জয়ন্ত দেব। অনুষ্ঠান উপস্থাপনা করেন রুচিরা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
পরবর্তী নিবন্ধআজ নবান্ন ফিরে আস