সদারঙ্গের দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান কাল

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত হবে। এবারের শিল্পী বাবুসোনা বসু (চতুরঙ্গি), জয়ন্ত দেব (তবলা), শাশ্বত বিশ্বাস (কণ্ঠ), রাজেশ সাহা (হারমোনিয়াম), পলাশ দেব (তবলা), এনায়েত উল্লাহ সানি (তানপুরা), আদিত্য দে ও অরিন্দম পাণ্ডে (দ্বৈত তবলা লহড়া)। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিয়মিত রাজস্ব আদায় হলেও নেই কোনো সংস্কার, পারাপারে ঝুঁকি
পরবর্তী নিবন্ধদক্ষিণ মোহরার একটি ভবন থেকে ৫১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৬