সততা, শিক্ষা ও মেধার মূল্যায়ন জরুরি

মোঃ আসিফ ইকবাল | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

সততা মানুষের জীবনের অমূল্য সম্পদ। এটা সবাই ধরে রাখতে পারে না। কেননা সততা ধরে রাখতে আমাদেরকে কঠিন কঠিন অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। সততার সংগ্রাম প্রতিনিয়ত, প্রতিমুহূর্তই চ্যালেঞ্জিং। সমস্ত সৎ থাকার আনন্দ জীবনের অনন্ত একটি সুখময় অনুভূতি। এ অনুভূতিকে সবাই সঠিকভাবে বুঝার উপলব্ধি করতে পারে না। আর মেধা আমাদের কমবেশি সবার থাকে। তবে সেটার শ্রী বৃদ্ধি বা বিকাশ ঘটে অধিকতর সাধনা, চেষ্টা, একাগ্রতা আর ধৈর্যের কারণে। তাই একজন মেধাবী মানুষ কিন্তু একদিনেই মেধাবী হয়ে উঠে না। মেধাবী হতেই একজন মানুষকে দীর্ঘসময় সাধনা এবং কষ্ট করে যেতে হয়। সামাজিক মর্যাদা, মনুষ্যত্ববোধ, দেশপ্রেম, সঠিক মূল্যায়ন, সর্বোপরি যথাযোগ্য সম্মান দেয়ার ক্ষেত্রে সততা ও মেধার দামই পারে আমাদেরকে সঠিক মর্যাদা দিতে। গুণী কিংবা মেধা ও সততার যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের মধ্যে মিথ্যার আশ্রয়, প্রতারণা, অহংকার ও অলসতা কাজ করবে। কেননা এ যুগের মানুষের মধ্যে টাকা দিয়ে সকল কিছু সব বিষয় জয় বা আয়ত্ত করার যে প্রবণতা বা ধারণা পেয়ে বসেছে তা থেকে বের হয়ে আসা অসম্ভব হয়ে পড়বে। শিক্ষা যদি আমাদের জাতির মেরুদণ্ড বা দর্পণ হয়ে থাকে তাহলে সর্বত্র শিক্ষাকে প্রধান মর্যাদার আসনে প্রতিষ্ঠার জায়গা করে দিতে হবে। আর সেই শিক্ষা অবশ্যই সুশিক্ষা, দেশপ্রেম, সৎ, নৈতিকতা, মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবেও নিজেকে তৈরি করতে হবে। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সকল কর্মকাণ্ডে শিক্ষায় হোক মর্যাদাদানের প্রধান হাতিয়ার। যেখানে অর্থবৃত্তকে কম বা মধ্যম প্রয়োজনীয় বিষয় হিসেবে প্রাধান্য দিতে হবে। মেধাবী, গুণী, সৎ, শিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক মানুষকে নেতৃত্বদানের জন্য আমাদের সবার আগে সামনের সারিতে সুযোগ করে দিতে হবে। তাতেই আমাদের সমাজ, দেশ, জাতি তথা আমরা সকলে এগিয়ে যাওয়ার সুযোগ পাব। এক্ষেত্রে কোনভাবেই কালো টাকার মালিকদের সুযোগ দেয়া যাবে না। সামাজিক মর্যাদা, নেতৃত্ব যাতে কোনমতেই কালো টাকার কাছে পরাস্ত না হয় সেজন্য সুশিক্ষিত মানুষদের ঐক্যবদ্ধ, সজাগ এবং আরোবেশি ধৈর্য্যশীল হতে হবে। আর সুশিক্ষিত, মেধাবী ও সৎ মানুষকে যদি আমরা আদর্শের জায়গায় স্থান দিতে না পারি তাহলে আমাদের প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারব না। এমনকি শিক্ষাও সেখানেও অসহায়ত্ব ধারণ করবে। শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের জীবনের শ্রেষ্ঠ বিষয় হিসেবে প্রতিষ্ঠার বিকল্প নেই। শিক্ষা, মেধাব, সততার মূল্যায়নই পারে আমাদেরকে সত্যিকার মর্যাদাদান করতে পারে। আসুন নিজের অবস্থান সুশিক্ষা, গুণী, মেধাবী, সৎ ও দেশপ্রেমিক মানুষদের সম্মান করি।

পূর্ববর্তী নিবন্ধসমাজে সঠিক মানুষের মূল্যায়ন জরুরি
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে