সততা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে

বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী শাখার অনুষ্ঠানে এমপি এরশাদ উল্লাহ

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক, শিক্ষা সহায়তা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা সার্বজনীন শান্তিময় বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সকাল ৯.৩০ মিনিটের সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীসহ জাতীয় সঙ্গীত পরিবেশনসহ ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠের মাধ্যমে সূচনা করা হয়। বিশ্বদীপ বড়ুয়া, শিক্ষক চম্পক বড়ুয়া ও হিরু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, রূপায়ণ কুমার বড়ুয়া, এপেক্স মৃণাল কান্তি বড়ুয়া, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী, প্রভাষক সৈকত চৌধুরীসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সীমাজু বড়ুয়া। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সোহেল বড়ুয়া, সেগুন প্রসাদ বড়ুয়া, সাধক ডালিম বড়ুয়া, প্রকৌশলী শ্যামল বড়ুয়া ও শৈবাল বড়ুয়া লোনেটসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি বিকাশ কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রূপাল বড়ুয়া, জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ডের সভাপতি পল্টু বড়ুয়া, ওহীদুল আলম ওয়াহীদ, উদযাপন কমিটির চেয়ারম্যান অসীম বড়ুয়া, সদস্য সচিব বিল্পব বড়ুয়া বিভু। বক্তব্য রাখেন সাংবাদিক অধীর বড়ুয়া, প্রধান সমন্বয়কারী দেবানন বড়ুয়া দেবু, মিলু বড়ুয়া, ভবতোষ বড়ুয়া, শৈবাল বড়ুয়া পটিয়া, নয়ন বড়ুয়া, কনকন বড়ুয়া, এনঠন বড়ুয়া, থ্রীবীদ বড়ুয়া, প্রধান উপদেষ্টা শিক্ষক বিধু ভূষণ বড়ুয়া, দুকুল বড়ুয়া, বোধিসত্ব বড়ুয়া, জিন্টু বড়ুয়া, লিটন বড়ুয়া পটিয়া, সুজন বড়ুয়া, সুজিত বড়ুয়া, কানন বড়ুয়া, সবুজ বড়ুয়া, লিংকন বড়ুয়া, তাপস বড়ুয়া, হিমেল বড়ুয়া, টিপু বড়ুয়া, শিক্ষক জয়সেন বড়ুয়া, স্বপন বড়ুয়া, রানা বড়ুয়া, রুপক বড়ুয়া, জয় বড়ুয়া, প্রধান শিক্ষক বাদল বড়ুয়া, সুমন বড়ুয়া। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং আকর্ষণীয় রেফেল ড্রসহ সকাল বেলার নাস্তা ও উপহার সামগ্রী ও দুপুরের খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সততা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধব্রহ্মচারী ঋতেন ভাই