রাঙ্গুনিয়ার উপজেলার দক্ষিণ রাজানগর ৫ ও ৬ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আলাদা দুটি স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত দুটি সভায় ফারজানা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিমের সহধর্মিণী ডাঃ কোহিনুর নাহার। বক্তব্য দেন তার ভাগিনা ডাঃ মোহাম্মদ মামুন, ডাঃ মোহাম্মাদ নাছির, জান্নাতুল নাঈম, দক্ষিণ রাজানগর জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক গফুর আহমদ, মো. মুছা, অলি আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডা. কোহিনূর নাহার বলেন, ‘এবারের নির্বাচন আমাদের জন্য বড় সুযোগ। এই নির্বাচনে আমরা যদি সঠিক মানুষকে বেঁচে নিতে না পারি, তবে রাঙ্গুনিয়া আরো ৫০ বছর পিছিয়ে যাবে। তাই রাঙ্গুনিয়ার যোগ্য সন্তান হিসেবে ডা. এটিএম রেজাউল করিমকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়লাভ করাতে হবে।












