সাংবাদিক অশোক চক্রবর্তীর ছোট বোন আল্পনা ভট্টাচার্যের স্বামী সঞ্জয় ভট্টাচার্য গত ১৪ ডিসেম্বর রাত ৮টা ৫০ মিনিটে হাটহাজারীর ধুপপুলে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন রাতে বলুয়ার দিঘী মহাশ্মশানে তাকে দাহ করা হয়। ২৪ ডিসেম্বর প্রয়াতের পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।











