সকল মতভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান

সাতকানিয়ায় বিএনপির ইফতার মাহফিলে নাজমুল মোস্তফা আমিন

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, রমজান মাস পবিত্রতা, সংযম ও আত্মশুদ্ধির মাস। মহান আল্লাহ সকল মুসলিমের রোজা কবুল করুন। দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে, শহীদ জিয়ার উত্তরাধিকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী।সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য দোয়া করবেন। সকল মতভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এক ছাদের নীচে আসতে হবে। এজন্য উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। 

শুক্রবার (১৩ মার্চ) বিকালে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে মির্জাখীল এলাকার আল মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইফতার মাহফিলের প্রধান বক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সমাজে বিশৃঙ্খলাকারী ও সন্ত্রাসীদের কোন জায়গা এ সরকারের আমলে হবে না। দেশের মানুষ শান্তি চায়। তাই এলাকায় শান্তি বিনষ্টকারীদের প্রতিহত করা হবে। 

উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এড. জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সদস্য এড. হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা নুরুল কবির, সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, এড. এরশাদুর রহমান রিটু, এড. ওমর চৌধুরী, দিদারুল হক চৌধুরী, মাষ্টার সেলিম রেজা, ফেরদৌস সিকদার, জোনায়েদুল হক চৌধুরী মকছুদ, হাছান আলী, আবদুর রহিম মেম্বার, শহিদ চৌধুরী, মাস্টার হাবিবুর রহমান, মো. জাকারিয়া মেম্বার, মোহাম্মদ বদরুদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধটানা ৪৯দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ২৫ শিশু-কিশোর
পরবর্তী নিবন্ধসুখছড়ি উত্তর পূর্বপাড়ায় দোলযাত্রা উৎসব