ষোলশহরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে ষোলশহর স্টেশন এলাকায় ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল লোকনাথ মন্দির এলাকায় অভিভাবকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করেছে তা বাস্তবায়ন করতে হলে শহরগ্রামে একই সিলেবাসে, একই মানের শিক্ষা চালু করার বিকল্প নেই। শুধু পড়ালেখা মনোযোগী হলে চলবে না, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতি শিক্ষা এবং শারীর শিক্ষার জ্ঞান অর্জন করতে হবে। তাহলে প্রকৃত শিক্ষা অর্জিত হবে। গ্রামশহরে পড়ালেখার মান সমানভাবে সৃষ্টি করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

লোকনাথ মন্দির কমিটির সভাপতি স্বাদন চন্দন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি সাধন চক্রবর্তী, মহানগর যুবদলের সাবেক সম্পাদক হামিদুল হক চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাফর হোসেন রনি, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম কুট্টি, বিএনপি নেতা আব্দুর রশিদ দায়া, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, জহিরুল ইসলাম জনি, শোলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বেলাল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় মানুষের পাশে জেসিআই চিটাগং
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা