ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাংয়ে (ইউএসটিসি) ‘বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষার্থীদের উপর অবকাঠামোর ভূমিকা’-শীর্ষক এক ওয়েবিনার ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গত ১৯ জুন অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি আসিক ইমরান, স্থপতি রফিক আজম, স্থপতি মোস্তাফা হাবিব পলাশ, স্থপতি এনামুল করিম নির্ঝর এবং আইএএইচএস-এর মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শফিউল হাসান এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসি ট্রাস্টের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম। প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষগুলো প্রাকৃতিক পরিবেশ উপযোগী হতে হবে, যান্ত্রিক যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকবে এবং শিক্ষার্থী ও শিক্ষক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।











