শ্রুতিঅঙ্গনের চতুর্দশ জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মিলন

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সংস্কৃতির একটি অন্যতম শাখা শাস্ত্রীয়সংগীত যার যথাযথ সুশিক্ষা ছাড়া উপশাস্ত্রীয় সংগীতেও অবদান রাখা অসম্ভব। মানবজাতির আদি অবস্থা থেকেই যার যাত্রারম্ভ। সেদিক থেকে বলতে পারি, সংস্কৃতি চর্চায়, নন্দনকলা চর্চায় অন্তর্ভুক্ত বিষয়গুলোর আদি বিষয় সংগীত। গতকাল শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সানাই সম্রাট উস্তাদ বিসমিল্লাহ খাঁ স্মরণে চতুর্দশ জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মিলনের আয়োজন করে শ্রুতিঅঙ্গন বাংলাদেশ। প্রার্থ প্রতিম বিশ্বাস ও প্রণিতা দেব’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রশিক্ষক শিল্পী লিটন দাশ। উদ্বোধন ঘোষণা করেন প্রাক্তন লায়ন্স গভর্নর ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন, শিল্পী রিয়াজ ওয়ায়েজ। বিশেষ অতিথি ছিলেন লায়ন রাজীব সিংহ। মূখ্য আলোচক ছিলেন পণ্ডিত জহর মুখার্জী। সভাপতি সুজিত ভট্টাচার্য দোলন সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ডে অবদানের কথা তুলে ধরেন।

২য় পর্ব উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্জোলনের সাথে সাথে সম্মেলক সংগীত সংগীতজ্ঞ আজাদ রহমানের রচনায় শিল্পী লিটন দাশের পরিচালনায় বাংলা খেয়াল পরিবেশিত হয়। অংশ নেয় শ্রুতিঅঙ্গনের শিল্পীরা। তবলায় ছিলেন অমর্ত্য চক্রবর্তী। এরপর দলীয় ভরতনাট্যম পরিবেশন করেন সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমি, পরিচালনায় শিল্পী হিল্লোল দাশ সুমন। ভীমপলশ্রী রাগে বিলম্বিত একতালও ত্রিতালে খেয়াল পরিবেশন করেন শিল্পী অনির্বাণ দত্ত। তবলায় ছিলেন অমর্ত্য চক্রবর্তী। হারমোনিয়ামে ছিলেন শিল্পী লিটন দাশ। তানপুরায় ছিলেন মনস্বিতা চৌধুরী ও নিপা দত্ত। নৃত্য পরিবেশন করে ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীবৃন্দ। পরিচালনায় ছিলেন শিল্পী প্রমা অবন্তী।

মধুবন্তী রাগে খেয়াল পরিবেশন করেন শ্রুতিঅঙ্গনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক শিল্পী লিটন দাশ। হারমোনিয়ামে ছিলেন নিলয় দত্ত, তানপুরায় ছিলেন নিপা দত্ত ও নীলকান্ত ভৌমিক। তবলায় ছিলেন সমীর আচার্য। কিরোয়ানী রাগে গিটার পরিবেশনা করেন শিল্পী বাবুসোনা বসু। তবলায় ছিলেন শিল্পী শ্রীসমীর আচার্য। ত্রিতালে পরিছন্নবৃন্দ তবলালহড়া পরিবেশন করেন রুপক তবলা ইনস্টিটিউশনের শিক্ষার্থীবৃন্দ। পরিচালনায় ছিলেন উস্তাদ আশিষ চৌধুরী। ভরতনাট্যম পরিবেশন করেন, সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমি। পরিচালনায় ছিলেন শিল্পী হিল্লোল দাশ সুমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই বছর ধরে ঝুঁকিপূর্ণ, ভাঙা ইটে সংস্কার করে দায় সারে সওজ
পরবর্তী নিবন্ধরাউজানে হযরত এয়াছিন শাহ্‌ কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতা