আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে শ্রমিক কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন ফেডারেশনের মহানগরের সাবেক সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
অধ্যাপক আহসান উল্লাহ বলেন, ত্রিবার্ষিক সম্মেলন একটি সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে সাংগঠনিক মূল্যায়ন, নতুন নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের সুযোগ সৃষ্টি হয়। তিনি বলেন, এই সম্মেলন শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করবে। সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে হলে প্রতিটি থানা ও সেক্টরের দায়িত্বশীলদের সমন্বিত ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের নগর মকবুল আহমেদ ভূঁইয়া, ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, মুহাম্মদ নুরুন্নবী, স ম শামীম, মো. জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













