চট্টগ্রাম–১০ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান নগরীর ২৪ নম্বর ওয়ার্ড আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে শুরু করে টিএন্ডটি কলোনি, হাজী পাড়া, মোলভীপাড়া, চাড়িয়াপাড়া, আসকারাবাদ, মিস্ত্রিপাড়া, পানওয়ালা পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সাঈদ আল নোমান বলেন, শ্রমজীবী ও কর্মজীবী মানুষের কর্মসংস্থান বৃদ্ধি, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ করে যাবো। শ্রমজীবী ও কর্মজীবী মানুষের ঘামেই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। অথচ আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত। আমি নির্বাচিত হলে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












