কক্সবাজার শহরের কলাতলী এলাকায় গ্যাস পাম্পে বিস্ফোরণে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হওয়া সবার অবস্থা আশঙ্কাজনক। চমেক হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন হলেন আবদুর রহিম (৩২), সিরাজ (৩০), আবু তাহের (৪০), আবুল কাওসার (২৭), সাকিব (৩০) ও মোতাহের (৪৫)। তাদের মধ্যে আবু তাহেরের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। অন্যান্যদের মধ্যে রহিমের ৫০ শতাংশ, সিরাজের ৪০ শতাংশ, কাওসারের ২০ শতাংশ, সাকিবের ৩০ শতাংশ এবং মোতাহারের ২০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চমেক হাসপাতালের ৩৬ নং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, আহতদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সবারই অবস্থা ‘আশঙ্কাজনক’।












