শ্বশুরের পক্ষে প্রচারণায় নামলেন গিয়াস কাদেরের পুত্রবধূ

রাউজান প্রতিনিধি | সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

রাউজানে নির্বাচনী মাঠে এবার প্রচারণায় নেমেছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও সাকের কাদের আগেই প্রচাণায় ছিলেন। এবার পুত্রবধূ ফারনাস কাদের চৌধুরী নামলেন শ্বশুরের জন্য প্রচারণায়। তিনি স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সাথে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন। গত কয়েকদিন ধরে সাকের কাদের চৌধুরীর সহধর্মিনী বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সনাতনী সমপ্রদায়ের নারীদের সাথে কুশল বিনিময় করছেন এবং শ্বশুরের জন্য ধানের শীষে ভোট চাচ্ছেন। তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি এখন থেকে তাদের সুখদুঃখে পাশে আছেন। আগামীতেও পাশে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রমজীবী ও কর্মজীবী মানুষের অধিকার নিশ্চিতে কাজ করে যাবো
পরবর্তী নিবন্ধআর কখনো যেন অভ্যুত্থানের প্রয়োজন না হয় এই অঙ্গীকারেই গণভোট