উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে পবিত্র শোহাদায়ে বদর এবং হযরত মা আয়েশা সিদ্দীকা (রা.) স্মরণে আজিমুশশান মাহফিল গত গত ৭ মার্চ অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সুফি মুহাম্মদ জুনাইদ। মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা জসিম উদ্দিন, বোয়ালখালী মাওলানা রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার এ.এন.এম. মতুর্জা, শাহজাদা জাভির বিন জুনাইদ। উপস্থিত ছিলেন আবুল মনসুর, মীর কাসেম, আব্দুস শুক্কুর, আবুল হাসেম, হাফেজ সিফাতুল ইসলাম মানিক, আবির হোসেন রাফসান, ক্যাপ্টেন আশকারি প্রমুখ। বক্তারা বলেন, বদরের যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার মধ্যে এক ঐতিহাসিক লড়াই, যেখানে ঈমান, ধৈর্য ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। শোহাদায়ে বদর আমাদের স্মরণ করিয়ে দেয় সংকট ও প্রতিকূলতার মধ্যেও যদি ঈমান এবং নবী প্রেম অটুট থাকে, তবে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী। তাই বদরের শহীদদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে। মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং ফিলিস্তিন ও ইরানসহসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










