শেষ ওয়ানডেতে বাদ লিটন, ডাক পেলেন জাকের

| শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৪:১৯ অপরাহ্ণ

ইতোমধ্যে বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত’র দলকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লঙ্কানরা।

ফলে তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী লড়াই। তার আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। যেখানে বাদ পড়েছেন লিটন কুমার দাস এবং প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকের আলি অনিক।

আজ (শনিবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘এখন সিরিজ সমতায় রয়েছে, এক্ষেত্রে আমরা আশা করি জাকের আলির অন্তর্ভুক্তি শেষ ম্যাচের দলে বাড়তি অপশন যোগ করবে। একইসঙ্গে মিডল অর্ডারও শক্ত হবে আগের চেয়ে।’

এরপর লিটনের বাদ পড়ার কারণও ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।’

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় গ্যারেজে পুড়ে গেছে নোহা ও মাইক্রোবাস
পরবর্তী নিবন্ধপটিয়ায় দিনমজুরকে গ্রেফতার ও মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ