শেষ ওভারের নাটকীয়তায় নেপালকে হারালো ইংল্যান্ড

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন থেকে অল্পের জন্য রক্ষা পেল দুই বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র ম্যাচে নেপালকে মাত্র ৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ইংলিশরা। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ১০ রান। তবে স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওই ওভারে আসে মাত্র ৫ রান। নির্ধারিত ২০ ওভারে নেপাল থামে ৬ উইকেটে ১৮০ রান করে। এর আগে ব্যাটিংয়ে ইংল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। ব্রুক করেন ৫৩ রান, বেথেলের ব্যাট থেকে আসে ৫৫ রান। শেষ দিকে উইল জ্যাকস ঝড় তোলেন। মাত্র ১৮ বলে ৩ ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন তিনি। শেষ ওভারে ২১ রান তুলে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮৪।

পূর্ববর্তী নিবন্ধখেলার মাঠের দাবিতে রাঙ্গুনিয়ার পারুয়ায় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকেকা’র ফুটসাল টুর্নামেন্টে সিআরএসসি ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন