চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর সমর্থনে মোহরা চর রাঙ্গামাটিয়ায় চান্দগাঁও থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহাজানের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের ১ম যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সহ সভাপতি হাজি বদিউল আলম, হাজি জানে আলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওসমান, দপ্তর সম্পাদক ফরহাদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আরাফাত হায়দার রনি নয়ন, রনি রোখন, যুবদল নেতা জয়নাল, তৈয়ব সহ অসংখ্য নেতৃবৃন্দ।












