শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাই শাবুসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন আরাকান সোসাইটির প্রবেশমুখ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলোশাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)

শাহাব ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। তিনি ‘শীর্ষ সন্ত্রাসী’ শহিদুল ইসলাম বুইশ্যার ভাই। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় বসবাস করেন। পারভেজ কঙবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এসময় তারা অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেপ্তার শাহাবের বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, চুরি, ছিনতাইসহ দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। অপরদিকে পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাতে চলে টিলা কাটা, দিনে পলিথিনের আড়াল
পরবর্তী নিবন্ধবিদেশি চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে আলোচনা করেনি : জামায়াত আমির