শীত এল শীত গেল
কেউ পেল কম্বল,
ফুটপাতে অনেকের
ঝুঁটা ছিল সম্বল।
আগুনটা জালিয়ে
গুটি হয়ে মাটিতে
মানুষ–কুকুরে যেন
থাকে এক আঁটিতে।
ভোর বেলা কত গাড়ি
যায় ছুটে হাঁকিয়ে
কেউ কেউ দেখে যায়
দুই চোখ বাঁকিয়ে।
হৃত দরিদ্রের কথা
সভা চলে নাচিয়ে,
সরকারি রেলপথ
রাখে শুধু বাঁচিয়ে।







