শীতের হাসি

আব্দুস সালাম | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

শীতের সাথে মিশে থাকে

সুখদুঃখ বেদন

দেশের সকল মানুষকে তাই

থাকতে হবে চেতন।

কারোর গায়ে থাকে কাঁথা

কারোর গায়ে কম্বল

কতজনাই পায় না তা যে

নেই তো সহায় সম্বল।

ফুটপাতের ওই মানুষগুলো

শীতে জড়সড়

রাখতে গরম দেহখানি

জ্বালায় কেহ খড়ও।

পূর্ববর্তী নিবন্ধনদীর ডানা
পরবর্তী নিবন্ধএসো মানুষের হাত ধরো