শীতের ফসল তুলবে ঘরে

সোমা মুৎসুদ্দী | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

শীতের ফসল তুলবে ঘরে

এবার কৃষক ভাই

বছর ঘুরে শীতের আমেজ

বাংলাদেশেই পাই।

কন কন কন ঠান্ডা হাওয়ায়

কাঁপছে ছেলে বুড়ো

তারই সাথে কাঁপছে দেখো

বাবার নরেন খুঁড়ো।

নতুন চালের পিঠা পুলি

খাবো মায়ের হাতে

নানা রকম সবজি ও মাছ

পাবো আরও সাথে।

চাদর গায়ে শীতের আমেজ

লাগছে ভিষণ ভালো

মাঝে মাঝে মেঘের ফাঁকে

সূর্য ও দেয় আলো।

পূর্ববর্তী নিবন্ধটোকাইয়ের শীত
পরবর্তী নিবন্ধশীতের অতিথি পাখি