বাড়ি বাড়ি ধুম পড়েছে
বানায় শীতের পিঠা
শীতের পিঠা ভারি মজা
খেতে লাগে মিঠা।
দুধ চিতই পাটিসাপটা
নানান পিঠার ঘ্রাণ,
গরম গরম ভাপা পিঠা
জুড়ায় সবার প্রাণ।
খেজুর পিঠা, সেমাই পিঠা
আরো পিঠা পুলি
শীতের পিঠার আসল মজা
হয় যদি ক্ষীর পুলি।
শীতের সকাল জমে ওঠে
পিঠারই মেলায়,
হরেক রকম পিঠাতে মন
আনন্দে ঝলকায়।












