শীতের অতিথি পাখি

শিবুকান্তি দাশ | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

একটি পাখি রঙিন ডানার উড়ছে কেবল উড়ছে

বিলের ধারে ছোট্ট পাখি ঘুরছে শুধু ঘুরছে

নদীর জলে ডুবে ডুবে ঝাঁকে ঝাঁকে খেলছে

সবুজ পাতার ফাঁকে ফাঁকে কারো আঁখি মেলছে।

খেলতে খেলতে উড়াল দিয়ে আকাশ পানে ছুটছে

প্রকৃতির সব মজা যেন একা একাই লুটছে

এরা সবাই শীতের পাখি সাইবেরিয়া বাড়ি

আমার দেশে পর্যটনে আসে তাড়াতাড়ি।

তারা এলে জেগে উঠে প্রকৃতিরই প্রাণ

তাদের গায়ে লেগে আছে মিষ্টি মধুর ঘ্রাণ

আমার দেশের সবুজ শ্যামল পরিবেশে তারা

ঘুরে ফিরে খেয়ে দেয়ে ভীষণ পাগলপারা।

ওদের দেশে তুষার ঝড়ে বরফ জমে হায়

আযু হারায় হাজার পাখি বাঁচা ভীষণ দায়

তাইতো ওরা হাজার মাইলের পথ পেরিয়ে আসা

শীতের পাখির প্রতি সবাই জানাও ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধশীতের ফসল তুলবে ঘরে
পরবর্তী নিবন্ধইংরেজি বছরের ইতিহাস