শিশু স্বাস্থ্য বিভাগের ইয়ার বুকের প্রকাশনা অনুষ্ঠান

মা ও শিশু হাসপাতাল

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ইয়ার বুকের প্রকাশনা অনুষ্ঠান গতকাল শনিবার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের সেমিনার কক্ষে পরিচালক (আইসিএইচ) ও নিওনেটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ওয়াজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। স্বাগত বক্তব্য দেন, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু। বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ। অনুষ্ঠানে ইয়ার বুকের সম্পাদক ও হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. দিদারুল আলম এই ইয়ার বুকের তথ্য উপাত্ত সহ বিভিন্ন বিষয়ে সভাকে অবহিত করেন। এই উপলক্ষে অনুষ্ঠান শেষে কেক কাটার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমীর খসরুর পক্ষে সনাতনী আইনজীবী পরিষদের গণসংযোগ
পরবর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের নবীনবরণ