শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান

মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

গতকাল বুধবার মহানগরী জামায়াতের কার্যালয়ে কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সামপ্রতিক সময়ে চট্টগ্রামের হালিশহর, সীতাকুণ্ড, ফেনী, কক্সবাজার উখিয়া, রামপুরা, নরসিংদী, গাইবান্ধা, ও ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছে; কেউ কেউ প্রাণও হারিয়েছে। প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করলে এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতো বলে তিনি উল্লেখ করেন।

তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বৈঠকে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাওলানা মমতাজুর রহমান, অধ্যাপক মুহাম্মদ নুর, মাহমুদুল আলম, ফারুকে আজম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাঈল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শান্তি সম্প্রীতি ও নিরাপত্তার উজ্জ্বল দৃষ্টান্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো