শিশু ও নারী নির্যাতন মামলার আসামি আটক

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক শিশু ও নারী নির্যাতন মামলার একজন আসামিকে আটক করা হয়েছে। তার নাম ওমর ফারুক (২৬)। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার সালেহ আহমদের পুত্র।

চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আযম শিশু ও নারী নির্যাতন মামলার আসামী ওমর ফারুককে আটকের সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, ধৃত ওমর ফারুক শিশু ও নারী নির্যাতন মামলার আসামী। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাকে আটক করার জন্য চন্দ্রঘোনা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেও ধরতে পারেনি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শফিপুর থেকে তাকে আটক করা হয়।

আটক ওমর ফারুককে রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপদুয়া কম্পিউটার একাডেমির নবীন বরণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৪ রাইস মিলকে জরিমানা