বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালনা পরিষদের সভায় ছড়া–জাদুকর সুকুমার বড়ুয়ার স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় স্মারকগ্রন্থ প্রকাশসহ নানামুখী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে পরিচালক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপ–পরিচালক মর্জিনা আখতার, আকাশ আহমেদ, গোফরান উদ্দীন টিটু, নিজামুল ইসলাম সরফী, কাঞ্চনা চক্রবর্তী, সদস্য ডা. প্রণব কুমার চৌধুরী, নেছার আহমদ, সাইফুদ্দিন আহমেদ সাকী, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, রোকেয়া হক, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, ডা.কল্যাণ বড়ুয়া, আজিজ রাহমান, ইফতেখার মারুফ, কাসেম আলী রানা, ইসমাইল জসীম, জসিম উদ্দিন খান, ফারজানা রহমান শিমু, লিপি বড়ুয়া, কানিজ ফাতিমা, সুবর্ণা দাশ মুনমুন, গৌতম কানুনগো, প্রদ্যোৎ কুমার বড়ুয়া, অপু চৌধুরী, লিটন কুমার চৌধুরী, সিমলা চৌধুরী, সুসেন কান্তি দাশ, শিউলী নাথ, জিএম জহির উদ্দীন, মারজিয়া খানম সিদ্দিকা, নাটু বিকাশ বড়ুয়া প্রমুখ।
সভায় আগামী ২৭ ও ২৮ মার্চ দুদিনব্যাপী স্বাধীনতার বই উৎসব উদযাপনের সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে নেছার আহমদকে আহ্বায়ক, জসিম উদ্দিন খান, সাইফুদ্দিন আহমেদ সাকী ও অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীকে যুগ্ম আহ্বায়ক, নিজামুল ইসলাম সরফীকে সদস্য সচিব, আকাশ আহমেদ ও অধ্যাপক গোফরান উদ্দীন টিটুকে যুগ্ম সচিব এবং মর্জিনা আখতারকে সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে সবাইকে অন্তর্ভুক্ত করে এই কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত হয়। সভা শেষে ফাগুনকে বরণ করে নেয়া হয় কবিতা ও গানে। প্রেস বিজ্ঞপ্তি।











