শিশুদের টিকাদান; অভিভাবকদের সচেতন হওয়া চাই

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

শিশুদের নানা সংক্রামক রোগ থেকে রক্ষা করতে দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলো নিয়মিতভাবে টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদানের মাধ্যমে শিশুদের সুস্থ ও নিরাপদভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা অভিভাবকদের মধ্যে টিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে নিরলস কাজ করছেন। তবে এখনো কিছু ক্ষেত্রে অজ্ঞতা, ভয় ও ভুল ধারণার কারণে অনেক অভিভাবক শিশুদের টিকাদানে অনাগ্রহ দেখাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, টিকা কেবল একটি শিশুর সুরক্ষাই নিশ্চিত করে না, বরং সামগ্রিকভাবে সমাজকেও নানা রোগের ঝুঁকি থেকে রক্ষা করে। নির্ধারিত সময় অনুযায়ী টিকা না নিলে শিশুরা সহজেই বিভিন্ন জটিল ও ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদানে কোনো ধরনের অবহেলা যেনো না হয়

সানজিদা আফরিন মেঘলা

অর্থনীতি বিভাগ,

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।

পূর্ববর্তী নিবন্ধফতেহ লোহানী : লেখক ও চলচ্চিত্রকার
পরবর্তী নিবন্ধচৈত্রসংক্রান্তি ও চক্রশালা ফরাতারা চৈত্য মেলার ঐতিহ্য