শিশুদের জন্য সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য কাজ করতে হবে

শিশু-বিশ্বের চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনে ডা. প্রণব চৌধুরী

| মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৫:৩৩ পূর্বাহ্ণ

আনন্দ উজ্জ্বল শৈশব নিয়ে কাজ করা সংগঠন ‘শিশুবিশ্বগত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু চিকিৎসাসেবা কার্যক্রমের মাধ্যমে জাতীয় শিশু দিবস উদযাপন করে। বিনা ফি তে শিশু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী। মো. মাজহারুল হকের সভাপতিত্বে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডা. সাইফুল ইসলাম বাদল। প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী বলেন, শিশুবিশ্ব শিশুদের ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের সাথে সাথে স্কুল স্বাস্থ্য সচেতনতা এবং স্কুলের ছাত্রছাত্রীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে। শিশুদের বয়োবৃদ্ধির পাশাপাশি মনের ও পরিবর্তন হয়। তাই শিশুদের সতর্কতার সঙ্গে আচার আচরণ করতে হবে যেন সে মনে কোনো আঘাত না পায়। শিশুদের জন্য একটি সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেছে শিশুবিশ্ব। তিনি তাঁর সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক আহ্বান জানান।

শেষে বঙ্গবন্ধুকে নিয়ে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিশুআবৃত্তিশিল্পীরা। নির্দেশনায় ছিলেন ‘শিশুবিশ্বর পরিচালক (সংস্কৃতি), বাচিকশিল্পী আয়েশা হক শিমু। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন জসিম উদ্দিন খান, ইসমাইল জসীম, গৌতম কানুনগো, লিপি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন রুনা তাসমিনা, শিক্ষক শর্মিষ্ঠা চৌধুরী। পরে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরীর নেতৃত্বে চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বাদল, ডা. সৌরভ রায় চৌধুরী, ডা. সৌরভ দেব বাপ্পী, ডা. বিবেক দেব, ডা. শ্রাবণী দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী আয়েশা হক শিমু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুমিরায় ৪৭০ মৎস্যজীবী পরিবারে ১৯ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ
পরবর্তী নিবন্ধভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবি