আজ যে মিনার ভরা থাকে
রক্ত রাঙা ফুলে
কে এঁকেছে কে গড়েছে
কি করে যাই ভুলে।
যেই বেদিতে বেজে ওঠে
বাংলা মায়ের সুর
সেই মিনারের সুকারিগর
শিল্পী হামিদুর।
বীর বাঙালির স্মৃতির মিনার
রক্তমাখা ঋণ
ইতিহাসের মুক্তি আলোয়
থাকবে চিরদিন।
আ.ফ.ম.মোদাচ্ছের আলী | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ
