চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আগামী ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠেয় স্বাধীনতার বই উৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা পরিষদের আহ্বায়ক নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের পরিচালনায় সভায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান, কাঞ্চনা চক্রবর্তী, সচিব নিজামুল ইসলাম সরফী, যুগ্ম সচিব গোফরান উদ্দীন টিটু, অর্থসচিব ইসমাইল জসীম, গল্পকার বিপুল বড়ুয়া, কবি আজিজ রাহমান, শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া, লেখক আরিফ রায়হান, চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া, এম কামাল উদ্দীন প্রমুখ।
সভায় বলা হয়, উৎসবে নতুন প্রকাশিত বইগুলোর প্রদর্শন করা হবে এবং ৩০ ভাগ ছাড়ে সংগ্রহ করা যাবে। সভায় উৎসব উপলক্ষে প্রকাশিত শিল্পশৈলীর পাঠ উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










