শিল্পপতি আবুল কাসেম মাস্টারের মায়ের ইন্তেকাল

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর নিবাসী মো. আব্দুল মোনাফের স্ত্রী, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লাস এসোসিয়েশনের (বিএসবিআরএ) কার্যনির্বাহী কমিটির সদস্য ও মাদার স্টিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম মাস্টারের মা শহর বানু (৮২) নগরীর একটি বেসরকারি হাসপাতালে গত ৯ এপ্রিল দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহেরাজেউন)

মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার সকাল ১১টায় কাসেম জুট মিলস ডাক বাংলো জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিল্পপতি মাস্টার আবুল কাসেমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেনদিদারুল আলম এমপি, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুলতা বড়ুয়া
পরবর্তী নিবন্ধগোপন বুথে ভূত নয়, ভোটাধিকার প্রয়োগের পরিবেশ চাই