‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে আজ রবিবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রাঙ্গণে বসন্ত উৎসব আয়োজন করছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। এই বর্ণিল আয়োজনে থাকছে কথামালা, উচ্চাঙ্গসংগীত, দলীয় সংগীত, একক–দ্বৈত সংগীত, দলীয় নৃত্য, একক ও বৃন্দ আবৃত্তি ইত্যাদি। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে বোধনের এই বর্ণাঢ্য আয়োজন। সংস্কৃতি অনুরাগীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












