আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন বিশ্বভরা প্রাণ, চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে গত ২৭ মার্চ শুক্রবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীতশিল্পী শিমলী দাশের পরিচালনায় বাচিকশিল্পী লেখক রিনিক মুনের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন শিমলী দাশ, রিনিক মুন, প্রতিমা দাশ, শ্রাবন্তী সুকলা, ফাল্গুনী চক্রবর্তী, দুর্জয় দাশ, গোরফান উদ্দীন টিটু, তুষ্টি, সপ্তর্ষী বিশ্বাস, পজ্ঞা চৌধুরী প্রমুখ। তবলা সংগত করেন নিবেদন দাশ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।












