বাঁশখালীর আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসার সভাপতি নাসরিন সুলতানা চৌধুরীর মাতা ও অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্যা শিরিন আক্তার চৌধুরী বুধবার রাত ১১টায় চট্টগ্রামস্থ ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ছেলে–মেয়ে ও স্বামীসহ অসংখ্য আত্মীয়জন রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল ২টায় বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরীস্থ আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসার অন্যতম একজন অর্থ যোগানদাতা ছিলেন। শিরিন আকতারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবিক, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠন এবং বাঁশখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












