চট্টগ্রাম মিউনিসিপ্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা লীনা চৌধুরী (৮৬) গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন বিকালে নগরীর বলুয়ারদিঘীর পাড় অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রয়াত লীনা চৌধুরী ১৯৩৮ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামে জন্মগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












