শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান খাতগুলোতে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য

রাঙ্গুনিয়ায় গণসংযোগে ডা.এটিএম রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়াবাসীর উন্নয়ন ও কল্যাণে দলের ঊর্ধ্বে উঠে কাজ করার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি বলেন, সংসদে গেলে এলাকার উন্নয়নকে দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, জনস্বার্থের জায়গা থেকে বিবেচনা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোএই মৌলিক খাতগুলোতে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য। তিনি গতকাল শনিবার সরফভাটা ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন। এদিন সরফভাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়ামহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। গণসংযোগে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা, ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে শিশুদের বড় করা জরুরি
পরবর্তী নিবন্ধলায়ন্স সার্ভিস কমপ্লেক্সের কমিটি গঠন