শিক্ষার পরিবেশ উন্নত হলে প্রতিষ্ঠান উন্নত জাতি উপহার দেয়

শিলখালী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তারা

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠান যেখানে হউক যদি শিক্ষার পরিবেশ উন্নত হয় তাহলে ওই প্রতিষ্ঠান উন্নত জাতি উপহার দেয়। এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান শিলখালী উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ গড়ার জাতি সৃষ্টি করে জাতীয় পর্যায়ে অবদান রেখেছেন। শিউবি’র এ বাগানের শিক্ষকরা জাতি গড়ার দক্ষ কারিগর ছিলেন বলেই তাঁদের হাতে গড়ে উঠেছে দেশের মেধাবী জাতি ও দেশে রক্ষক। এ প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দেশ পরিচালনায় সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এমন জাতি উপহার দিতে পেরে আজ আমরা গর্বিত।

পেকুয়া উপজেলার বিদ্যাপিঠ শিলখালী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার বিদ্যালয় মাঠে এল্যামনাই এসোসিয়েশন আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমদ। এসএসসি ১৯৭৬ ব্যাচের ছাত্র মোহাম্মদ দলিলুর রহমানের সভাপতিত্বে ও ১৯৯৩ ব্যাচের ছাত্র মোহাম্মদ বেলাল উদ্দিন ও ২০০১ ব্যাচের সবুজের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন, স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক।

বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, প্রফেসর ড. মোস্তফা কামাল, শাবিপ্রবির প্রফেসর ড. মোহাম্মদ মুরাদ, . আজম খান, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মো. ইয়াছিন আরাফাত, বান্দরবানের জেলা ও দায়রা জজ জসিম উদ্দিন, আলাউদ্দিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধঈদ উপহার নিয়ে আহত জায়েদের পাশে এমপি আবু সুফিয়ান
পরবর্তী নিবন্ধ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ