বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান মোমিন রোডস্থ মৈত্রী ভবন মিলনায়তনে গত ২৫ শে মার্চ অধ্যাপক নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. সুনীল ধর বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে জীবন গঠন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, শিক্ষাসচিব অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী, ভাইস–চেয়ারম্যান অধ্যাপক হারাধন নাগ। শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মহাসচিব শ্যামল কুমার পালিত, সহ–মহাসচিব বিশ্বজিৎ পালিত, অর্থসচিব জ্যোর্তিময় চৌধুরী কাজল, বিবাহ সচিব অ্যাড. সুমন কৃষ্ণ দাশ, ডা. গৌতম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












