শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান

| বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট কর্তৃক পরিচালিত মাদরাসাগাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মাদরাসার ছাত্র বাসের উদ্বোধনী অনুষ্ঠান গত ১০ জুলাই অনুষ্ঠিত হয়। মাওলানা মুজিবুল হকের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত, নাতে রাসুল ও মাইজভাণ্ডার গজলের মধ্যদিয়ে শুরু করা হয় অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী।

উদ্বোধক ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল, আওলাদে গাউসুল আযম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.)। আরও উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, মাদরাসা কমিটির সদস্য আবু আহমদ, বটন কুমার দে, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দিন, আবু হায়াত বাবলু, আনোয়ার হোসাইন, মোহাম্মদ তামজিদ হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় অটোরিকশা উল্টে কোস্ট ট্রাস্ট কর্মকর্তা নিহত
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান