জাগৃতির ইফতার মাহফিল ও সংবর্ধনা সমাবেশ গত ১৩ মার্চ হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন।
জাগৃতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন– চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন, এসিল্যান্ড শাহেদ আরমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, চবির চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব, আহমেদ ইউসুফ হারুন, আনোয়ার কামাল, নিজাম উদ্দিন চৌধুরী ও আসলাম মোর্শেদ। জাহাঙ্গীর মেহেদী, সিরাজ মেহেদী ও আবুল কালাম বাছিক। ফিরোজ মন্টু, সেলিম চৌধুরী মানিক, সেলিম উদ্দিন রিয়াজ ও জসিম উদ্দিন বাবুল।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, কিশোর অপরাধ থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে এনে ক্লাসমুখী করতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য সরকারবদ্ধ পরিকর। সেই লক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কাজ করবে, সবার সহযোগিতা আশা করছি। মাহে রমজানের তাৎপর্যমূলক আলোচনা করেন হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা ওমর আহমদ কাসেমী। প্রেস বিজ্ঞপ্তি।












