‘শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ’

| বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সহ-সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, চন্দনাইশের জমিনে নির্লোভ ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক ক্ষণজন্মা মহাপুরুষের নাম আবদুল ওয়াহেদ মাস্টার।

তাঁর অমর কীর্তি খানদীঘি হাইস্কুল ও পূর্ব সাতবাড়িয়া প্রাইমারী স্কুল আজ সগৌরবে আলো ছড়াচ্ছে। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেন, একজন প্রাইমারী স্কুল শিক্ষক কত বড় দেশপ্রেমিক, অসীম মনোবল ও সাহসের অধিকারী হলে এলাকায় দু’টো স্কুল প্রতিষ্ঠা করে গেছেন।

খানদীঘি হাই স্কুল পরিচালনা পর্ষদ সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌং, চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল টিআইসিতে মঞ্চমুকুটের ‘মৃণাল এর কথা’
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ