গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) থেকে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং করে দেওয়া হয়। কিন্তু কোন গাড়ির চালক জেব্রা ক্রসিংয়ের নিয়ম তোয়াক্কা না করেই সবসময় স্পীডে গাড়ি চালিয়ে যায়। বেশি ভাগ সময় ছুটির পর স্কুলের সামনে শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকে। রাস্তা ফাঁকা হলে পারাপার হবে। তারপরও শিক্ষার্থীরা এক্সিডেন্ট করে মার্মন্তিক মৃত্যুবরণ করে। গাড়ি চালকদেরকে একটু সচেতন করতে পারলেই অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচানো যাবে। পত্র–পত্রিকায় চোখ ভুলালেই নিত্যনৈমিত্তিক সড়ক দুর্ঘটনা দেখা যায়। অথচ প্রতিটি গাড়িতে লেখা রয়েছে ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’ এই সব নীতি কথা এবং বাংলাদেশের সড়ক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিনই গাড়ি চালকেরা দুর্ঘটনায় পতিত হন। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ, স্কুলের সামনে গাড়ির গতি কমিয়ে চালানোর সচেতনতা বৃদ্ধি করা হোক।
মুজিবুল হাসান আরিফ
শিক্ষার্থী আলিম ২য় বর্ষ
কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা।











