নগরীর উত্তর কাট্টলী মোস্তফা–হাকিম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, প্রগতিশীল রাজনৈতিক সংগঠক অধ্যাপক অজিত দাশের শোকসভা গত ৬ মার্চ নগরীর একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীদের শোক সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন সাংবাদিক–প্রাবন্ধিক সুভাষ দে, বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, জ্যেষ্ঠ সাংবাদিক অঞ্জন কুমার সেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি–সিপিবির জেলা সভাপতি অধ্যাপক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, লতিফা সিদ্দিকী কলেজের অধ্যক্ষ শিমুল রায়, অধ্যাপক ড. বিকাশ কান্তি মজুমদার ও কাজী মাহবুবুর রহমান, জেলা বাকবিশিসের সাধারণ সম্পাদক ভবরঞ্জন বণিক এবং প্রয়াতের জামাতা প্রতীক রায় ও ভাগ্নে বিজন কুমার বল।
সঞ্চালনা করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্ত। জীবনী পাঠ করেন প্রয়াতের সন্তান অনিন্দিতা দাশ। বক্তারা বলেন, অধ্যাপক অজিত দাশ একজন আদর্শবান শিক্ষক ছিলেন। বক্তারা প্রগতিশীল আন্দোলন–সংগ্রামে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












