নগরীর কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এক্স–নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. মিন্টু ও কুমিল্লার দাউদকান্দি এলাকার বাসিন্দা মো. তোফাজ্জেল হোসেন।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (বন্দর) মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।












