শাহ এমদাদীয়া মহানগরের আলোচনা সভা

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:২০ অপরাহ্ণ

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগরীর খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে এই মাহফিল সম্পন্ন হয়। মহানগর কার্যকরী সংসদের সভাপতি শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্মসচিব অধ্যাপক মেজবাউল আলম ভুঁইয়া শৈবাল। সাধারণ সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ। স্বাগত বক্তব্য দেন, মহানগর কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী।

আলোচনা সভায় নগরীর খুলশী, পাঁচলাইশ, বায়েজিদ, চান্দগাঁও, বাকলিয়া, কোতোয়ালী, ডাবলমুরিংসদরঘাট, বন্দরপতেঙ্গা, পাহাড়তলীহালিশহর ও আকবরশাহ থানা কার্যকরী সংসদসহ বিভিন্ন শাখা কমিটি ও দায়রা শাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিখন-ঘাটতি দূর করা ও শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের সংকট নেই, ধৈর্য ধরুন