আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সভাপতি শফিউল আলম ভূঁইয়া।
চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় কার্যকরী সংসদের দপ্তর ও পাঠাগার সম্পাদক আহসানুল হক বাদল, মহানগর কার্যকরী সংসদের দারুততায়ালীমের সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী আসগর, সাংগঠনিক সম্পাদক আই এইচ মোহাম্মদ মিয়া, দপ্তর সম্পাদক অধ্যাপক আহমদ কবির, জনসংযোগ ও প্রচার সম্পাদক শফিউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী। সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শাখাসমূহে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। আগামী ২৮ মার্চ খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে মহানগর কার্যকরী সংসদের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












