মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বাতিল হওয়া ৮টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ইউএস–বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি আগমন (এরাইভাল) ও ১টি বহির্গমন (ডিপার্চার) ফ্লাইট, এয়ার আরাবিয়ার ২টি আগমন ও ২টি বহির্গমন ফ্লাইট এবং সালাম এয়ারের ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট রয়েছে। তবে গতকাল ৫টি আগমন ও ৩টি বহির্গমনসহ মোট ৮টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ইউএস–বাংলা, এয়ার আরাবিয়া ও সালাম এয়ারের ফ্লাইটগুলোতে স্থবিরতা এখনো অব্যাহত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে গতকালের ৮টিসহ মোট ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।













