বায়তুশ শরফের প্রধান রূপকার শাহ্সূফী আল্লামা শাহ আবদুল জব্বার (রাহ.) এর ২৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে ২৭ মার্চ কেন্দ্রীয় মসজিদ বায়তুশ শরফে আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, আল্লামা শাহ আবদুল জব্বার (রাহঃ) ছিলেন যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেমেদ্বীন, পীর–এ কামেল, শায়খে তরিক্বত, মসজিদ ভিত্তিক সমাজসেবার অন্যতম পুরোধা, শিরক, বিদআত, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে এবং বুলবুলে বায়তুশ শরফ মাওলানা কাজী মুহাম্মদ শিহাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ছলিমুল্লাহ, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, মুহাম্মদ হারুন শেঠ, আলহাজ্ব মুহাম্মদ নুরুল কবির চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ হারুন অর রশীদ, বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুছা কাজেমী, হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকান, ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের গবেষণা সম্পাদক অধ্যাপক শফিউর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম শাকিল, কাজী মাওলানা নুরুল হুদা, এস এম সাজ্জাদ হোসেন, মোহাম্মদ দিদারুল আলম, মাওলানা আব্দুল কাইয়ুম, দিদারুল আলম ও মিছবাহ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












